ময়মনসিংহ

মুশুলী হাইস্কুল এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনমির্লনী অনুষ্ঠিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে ২য় পুনমির্লনী, মুশুল্লী হাইস্কুল এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রথমে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ-সূচনা ঘোষণা করা হয়। পরে এ উপলক্ষে উক্ত অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক খালেদ রহমান মিল্টনের সভাপতিত্বে ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ফুরকান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও মানিকগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সাবেক শিক্ষক আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা বাবু সুজয় কুমার দেব, ডাঃ মজিবুর রহমান, ইঞ্জিনিয়া আব্দুল্লাহ, সাবেক ছাত্র অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম আব্দুল্লাহ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল সহ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ