যশোর

বাগআঁচড়ায় জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে যশোরের শার্শার বাগআঁচড়ায় শীতার্ত বয়স্ক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার(১৯ জানুয়ারি) সকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধান কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,শার্শা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল উদ্দীন,আনোয়ার হোসেন বাবু,মিকাইল হোসেন মনা,ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেন,শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কবির হোসেন,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন,কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা করা হয়।

উল্লখ্য,বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের জন্মদিন আজ। ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছেন।

জিয়াউর রহমান ১৯৩৬ খ্রিষ্টাব্দের এই দিনে বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তার ডাক নাম ছিলো কমল। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে।

জিয়াউর রহমান ১৯৭৭ খ্রিষ্টাব্দের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ খ্রিষ্টাব্দের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।

পিতার চাকরির কারণে জিয়াউর রহমান কলকাতা হেয়ার স্কুলে লেখাপড়া করেন। ভারতবর্ষ ভাগের পর তার বাবা সপরিবারে পাকিস্তানের করাচিতে চলে গেলে তখন জিয়াউর রহমান করাচি একাডেমি স্কুলে ভর্তি হন।

করাচি একাডেমি থেকে তিনি ১৯৫২ খ্রিষ্টাব্দে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে ১৯৫৩ খ্রিষ্টাব্দে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন।

সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ প্যারাট্রুপার ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

১৯৬৫ খ্রিষ্টাব্দের ভারত-পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলাল-ই-জুরাত খেতাবে ভূষিত করে।

১৯৭০ খ্রিষ্টাব্দে একজন মেজর হিসেবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন কমান্ড পদের দায়িত্ব লাভ করেন।

১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙ্গামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপৎ ১১ নম্বর সেক্টরের ও জেড-ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতাযুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়।

১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার ১০ দিন পর জিয়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। ১৯৭৮ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরগ্রহণ করেন।

রাষ্ট্রপতি থাকাকালীন জিয়াউর রহমান দেশে আবার গণতন্ত্রায়নের উদ্যোগ নেন। তিনি বহুদলীয় গণতন্ত্র চালুর সিদ্ধান্ত নেন। দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে তিনি বলেন, will make politics difficult for the politicians. ১৯৭৮ খ্রিষ্টাব্দের ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন।

১৯৮১ খ্রিষ্টাব্দের ৩০ মে গভীর রাতে সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে তিনি শহীদ হন।

এই বিভাগের আরও সংবাদ