ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় খেলার মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।
উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ১২ টিম করে সোমবার থেকে শুরু করে আগামী শুক্রবার বিকেল ফাইনাল অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নন্দন কুমার দেবনাথ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবেক জাতীয় দলের ফুটবলার আব্দুল হালিম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসউদুর রহমান টুটন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আতাউর রহমান ও আরিফুর হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।





