নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের কার্যনিবার্হী কমিটি গঠন


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর ২০২৫-২০২৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশরাফুল জামান রিপন, সিনিয়র-সহ সভাপতি আল আমিন হোসেন , সহ-সভাপতি আশরাফুল ইসলাম ,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ স্বপন মিয়া, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হাসান পরান , শিক্ষা বিষয়ক সম্পাদক শাহরিয়া হৃদয়, প্রচার সম্পাদক শফিকুল আলম, সহ প্রচার সম্পাদক মোঃ ইজাজুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অর্থ বিষয়ক মোছাঃ ইয়াছমিন সুলতানা স্বপ্না, কার্যনির্বাহী সদস্য এবাদুল হোসেন, রনি মিয়া , মোঃ সাজ্জাদুল ইসলাম বাপ্পী । এছাড়া ও সদস্য নির্বাচিত হয়েছেন প্রবাসী মোঃ আশিক মিয়া, মোঃ তারেক আজিজ রাহাত,ডিপক দাস, মোঃ জুনাইদ হোসেন, জিয়াউর রহমান রবিন । উক্ত কার্যনির্বাহী কমিটির কার্যকর পহেলা জানুয়ারি ২০২৫ থেকে ৩০শে নভেম্বর ২০২৬ পর্যন্ত।
উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান মুখী ও গরবী ও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে কলম, খাতা, স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ করে আসছেন।





