ময়মনসিংহ
ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ম্যারাথন


মে. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নানা আয়োজনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ঈশ্বরগঞ্জকে শত্রুমুক্ত করেন মুক্তিযোদ্ধারা।
সোমবার (৯ ডিসেম্বর) এ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। উপজেলা প্রাঙ্গণ হতে ৯ জন তরুণ-তরুণীর অংশগ্রহণে ৯ কি.মি. পথ পাড়িদিয়ে সকাল ৯ টায় একই স্থানে শেষ হয় ম্যারাথন দৌড়টি৷ ম্যারাথন শেষে ৯ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার কে জাতীয় পতাকা হস্তান্তর করেন।
এরপর বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ম্যারাথনে অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।





