কিশোরগঞ্জ

কটিয়াদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সোহাগ মিয়া, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান , ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম বিপ্লব, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ এ.কে. এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহশ্রাম সাইমুন্নেছা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, কটিয়াদী সরকারি কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন,কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ সবুজ, রইচ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ ইকবাল, নির্বাহী সভাপতি মো. নূরুল আমীন প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, কলেজের শিক্ষক ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ