দিনাজপুর
ঘোড়াঘাটে ভাইস চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সাড়ে ১১টায় উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
শুভেচ্ছা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি,সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাংবাদিক মীর হান্নান, মো. শফিকুল ইসলাম শফি,মোহাম্মদ সুলতান কবির, রাফছানজানী শুভ, আবু সুফিয়ান,সোহানুজ্জামান সোহান, মাহফুজুর রহমান সরকার, শহিদ আলম।





