ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কোটা বিরোধী আন্দোলন সহ বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে চলমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা এক হয়ে নেমেচে কোটা সংস্কার আন্দোলনে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মোড় ৭১ চত্ত্বরের অবস্থান করে কোটা সংস্কার দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পরে সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করেছি। সাধারণ মানুষের ভোগান্তির জন্য আমরা কোনোভাবেই দায়ী নই। যতক্ষণ পর্যন্ত সংসদে আইন পাস করে কোটা ব্যবস্থা বাতিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তাদের সবার একটাই দাবি কোটা বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে হবে। এ সময় শান্তি প্রিয় ভাবে আন্দোলন।

এই বিভাগের আরও সংবাদ