ময়মনসিংহ

নান্দাইলে পুলিশের সাড়াশি অভিযান, মাদক ব্যবসায়ী সহ ১৫ জন গ্রেফতার

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ নান্দাইলে পুলিশের সাড়াশি অভিযানে মাদক কারবারি, চোর ও জুয়া খেলায় লিপ্ত সহ মোট ১৫ জনকে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। সাড়াশি অভিযানটি ময়মনসিংহ জেলার গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুমন মিয়ার তত্বাবধানে ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের নির্দেশে থানা পুলিশের একটি দল পরিচালনা করেন।

দলটি বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলার পৌর সদর সহ বিভিন্ন ইউনিয়ন থেকে মাদক ব্যবসায়ী, অটোরিক্সা চোর, চোর ও জুয়া খেলায় লিপ্ত থাকার অভিযোগে খেলার সরঞ্জামাদী সহ ১০জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছে।

জুয়া খেলায় জড়িত গ্রেফতারকৃতরা হচ্ছে- সুন্দাইল গ্রামের মৃত সাজন মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩৭), মৃত আব্দুর রাজ্জাকের পুত্র কামাল মিয়া (৩৫), রফিকুল ইসলামের পুত্র সুমন মিয়া (২৫), ইসলাম উদ্দিনের পুত্র আশরাফুল (২৬), ইসমাঈল হোসেনের পুত্র আলী আহাম্মদ (২৫) চাঁন মিয়ার পুত্র কাইয়ূম মিয়া (২০) ও নসরতপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র এনামুল (২২)।

এছাড়া মাদক ও চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আচাঁরগাঁও নাথপাড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র শাহিন আলম (২৮), মধ্য বাশাঁহাটি গ্রামের মৃত রশিদের পুত্র সোহাগ (২৫) ও ঈশ্বরগঞ্জের জিগাতলার গ্রামের আবুল হোসেনের পুত্র ইমন (২০)।

এরআগে গত বুধবার থানা পুলিশ পৌর সদরে অভিযান চালিয়ে অটো চোর ও মাদক ব্যবসায়ী সহ আরও ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ জানান, নান্দাইল পৌরসভা এলাকা সহ উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রামাঞ্চলে এধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ