অনলাইন সাহিত্য গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন সাহিত্য গ্রুপ বাউল মেলার আয়োজনে গত শনিবার (৬ জুলাই) শনিবার ঢাকা ক্যান্টনমেন্ট ইউসিভি চত্বর মহারাজা রেস্টুরেন্টে গ্রুপের সন্মানিত কবি লেখক ও সদস্যদের উপস্থিতিতে বর্ণাঢ্য ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রুপের এডমিন কবি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং এডমিন মীর সালেহা কাঞ্চি ও এডমিন ফাইজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে চিপ এডমিন রিয়াজ আহমেদ জুয়েল ও সহকারী চিপ এডমিন এম ডি হক এর পক্ষ থেকে সকল অতিথিদের শুভেচ্ছা জানান এডমিন ইকবাল হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গ্রুপের সন্মানিত এডমিন আবদুস সালাম , হেনা আক্তার ও কাজী হাসান।
এ সময় সুরমা আক্তার, ড. প্রকৌশলী আবু রায়হান, সাফিকা জোহরা জেসি, আয়শা ছিদ্দিকা কনক, অন্ত মিলন, মাহবুব হাসান, সাকিনা কাইয়ুম, আফরিন সাজিয়া, নবারুন বিশ্বাস, মনির সর্দার, সামসুন্নাহার, উম্মে কুলসুম গুলশানা খানম, সামসুন্নাহার (বিউটি আপা), ইমরানুল মামুন, সাতিল ইবনে ইব্রাহিম, কাজী বোরহান, নীপা চৌধুরী, লিমা আফরোজ, সৈয়দ কামরুল হক টিটু, মনোয়ার হোসেন তুরাইন, তৌহিদ তরফদার বাবু, সুপ্তি, কামরুল মুরাদ, নাসরিন খান, বাউল মেলা সাহিত্য গ্রুপের অফলাইনে সামাজিক ও মানবিক কর্মকান্ডে দ্বায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা শরিফুল হক ও তানজিন আহমেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগত কবি ও কন্ঠশিল্পীরা আবৃত্তি ও গান গেয়ে আনন্দ দেন উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ঈদ পুণর্মিলনীর কেক কেটে সবাই কে আপ্যায়িত করেন কবি সুরমা আক্তার, কবি হেনা আক্তার ও আফরিন সাজিয়া।
পরিশেষে গ্রুপের এডমিন ইকবাল হোসেন ভুঁইয়া সকল অতিথি ও কবি লেখকদের কে বাউল মেলা গ্রুপ কে আরো প্রাণোবন্ত ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। সব শেষে অতিথিদের জন্য ডিনারের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।





