ময়মনসিংহ

নান্দাইলের স্কুল ছাত্রী সামিয়ার জাতীয় পর্যায়ে রূপ্য পদক অর্জন

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রুপ্য পদক অর্জন করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ সামিয়া। সামিয়া উপজেলার সিংরইল গ্রামের সিংরইল গ্রামের মোঃ কাজল মিয়া ও রেহেনা খাতুন দম্পতির তৃতীয় সন্তান। তার বাবা কাজল মিয়া পেশায় কৃষক ও মা রেহেনা গৃহীনি।

রবিবার (৯ জুন) মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দীর্ঘলাফ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সামিয়া।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এসময় বিজয়দের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

তার এই অর্জনে তার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসী আনন্দিত। তার স্কুল শিক্ষক শাহ্আলম বলেন, সে নিয়মিত বিভিন্ন আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা অংশ গ্রহণ করে ভালো ফলাফল করে আসছে,পাশাপাশি সে পড়াশোনায় ভাল। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, সামিয়ার অসামান্য কৃত্বিতের আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, মেয়েটি আমাদের ইউনিয়নের গর্ব।

সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল বাসার বাচ্চু বলেন, মেয়েটি আমার ওয়ার্ডের মোঃ কাজল মিয়ার মেয়ে। তার এই অর্জনে আমরা গর্বিত।

সামিয়া তার অর্জিত রূপ্য পদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত থেকে গ্রহণ করবে জেনে তার বাবা-মা খুশিতে আত্মহারা। তার বাবা তার মেয়ে অর্জনে অনেক খুশি এবং তিনি সামিয়ার জন্য সবার কাছে সামিয়ার জন্য দোয়া চেয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ