ময়মনসিংহ

নান্দাইলের কবি আবদুল হান্নানের শ্রেষ্ঠত্ব অর্জন

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে কবি আবদুল হান্নান ইউজেটিক্স আবারো শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হওয়ায় তার হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দিচ্ছেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শাহিনা আক্তার,বিশ্বনাথ সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব মানিক মিয়া,হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব নেহারুন নেছা,একাডেমিক সুপারভাইজার জনাব আবদুল হামিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

জাতীয় শিক্ষা সপ্তাহ জরিপ-২০২২ সালেও তিনি বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।বর্তমানে তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা সদরে ঐতিহ্যবাহী হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’র সিনিয়র শিক্ষক (গণিত) পদে কর্মরত।

তিনি শিক্ষক,কবি, কথাসাহিত্যিক,সংগঠক এবং গীতিকার।তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫টি।স্থানীয়,জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্র পত্রিকা ও ম্যাগাজিনে তার কবিতা,ছড়া,গল্প গান ও ইসলামি সংগীত প্রকাশিত হচ্ছে। এখনও তিনি নিয়মিত সাহিত্য চর্চায় নিমগ্ন রয়েছেন।তিনি বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড, কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক জাতীয় সাহিত্য পদক,সিলেট সাহিত্য পুরস্কার, সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার,কবি জসিম উদ্দিন কবিতা পুরস্কার,সুকুমার রায় সম্মাননা,নান্দাইল যুগান্তর স্বজন সমাবেশ কর্তৃক সম্মাননা,নান্দাইল উপজেলা প্রেসক্লাব কর্তৃক সম্মাননা,বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদ কর্তৃক সম্মাননা, আল হেলাল শিল্পীগোষ্ঠী সিলেট কর্তৃক সম্মাননা,জাতীয় কবি পরিষদ কর্তৃক সম্মাননাসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের মড়ল বাড়ির বাসিন্দা।

এই বিভাগের আরও সংবাদ