ময়মনসিংহ

নান্দাইল উপজেলা পাঠকবন্ধু’র আহ্বায়ক কমিটি গঠন

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ সারা দেশের স্থানীয় দৈনিক আজকের পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সংগঠন ‘পাঠকবন্ধু’র নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মো. তারিক জামিল ও সদস্যসচিব হিসেবে মো.রিদয় মিয়া মনোনীত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঠকবন্ধু নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হলো। কমিটির সদস্যদের কর্মতৎপরতার ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি দেওয়া হবে।

নতুন এ কমিটির যুগ্ম আহ্বায়ক তাছলিমা আক্তার তামান্না, মো. এমদাদুল হক, এছাড়াও সদস্য হিসেবে আছেন-মো. শরীফুল হক, সানজিদা ইসলাম ছোঁয়া, আতিকুল ইসলাম পিতুল, ফয়সাল আহমেদ,মামুন আহমেদ, আরএন শ্যামা, বিধান কৃষ্ণ গোস্বামী, মো. সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন রিয়াদ, আরিফ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. বরকত উল্লাহ্, তানিয়া জাহান, তাবাসসুম, মেহেদী হাসান পিয়াস, সারোয়ার আলম ফাহিম ও মাহদী হাসান মিম্মান।

এই বিভাগের আরও সংবাদ