ময়মনসিংহ
নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচীর ৬ ডিলারের পদত্যাগ


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচীর ৬জন ডিলার স্বেচ্ছায় পদত্যাগ করেছে বলে উপজেলা খাদ্য কর্মকর্তা জানিয়েছেন। ২০১৬সন থেকে নান্দাইল উপজেলার ১৩ ইউনিয়নে ৫০জন ডিলার ১০ টাকা কেজি এবং বর্তমানে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির কাজে জড়িত হয়েছে।
ইতি মধ্যে ব্যাপক অনিয়ম দূর্নীতির কারণে কয়েকজন ডিলারের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। সাধারণ মানুষের পক্ষ থেকে সকল ডিলার বাতির সহ নতুন উপকারভোগীর তালিকা করার দাবী জানানো হয়েছে।
বর্তমানে জাহাঙ্গীরপুর ইউনিয়নে ১জন, শেরপুর ১জন, আচারগাঁও ১জন, নান্দাইল ১জন, মোয়াজ্জেমপুর ১জন ও চরবেতাগৈর ইউনিয়নে ১জন করে ডিলার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।





