ময়মনসিংহ

বিআরটিসি বাস বন্ধ, অনান্য যানের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ইউএনও’কে স্বারকলিপি প্রদান

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ বিআরটিসি বাসের স্বাভাবিক চলাচল, সিএনজি ও মাহিন্দ্রের ভাড়া নির্ধারণ করে স্টেন্ডে ভাড়ার তালিকা স্থাপনসহ ৪ দফা দাবিতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে “ঈশ্বরগঞ্জ পরিবার” এর এডমিন মডারেটর।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্চিকে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে রোডে নান্দাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিআরটিসি বাস নিয়মিত চলাচল করে আসছে বেশ সুনামের সাথেই। এতে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুরসহ তিনটি উপজেলার মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু গত ক’দিন যাবৎ ‘এমকে সুপার’ ও ‘শ্যামল ছায়া’ এর অসাধু বাস মালিক কর্তৃপক্ষ অসন্তোষ আচরণ শুরু করে বিআরটিসি বাস বন্ধের পায়তারা করছে।

অপরদিকে সিএনজি-মাহিন্দ্র গাড়ির মালিক কর্তৃপক্ষ অস্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধি করে সাধারণ মানুষকে হয়রানি করে, যাতায়াত ব্যবস্থার পথকে রুদ্ধ করার চেষ্টা করছে। এতে করে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।

মানুষের ভোগান্তি বন্ধে ব্যবস্থা, যানজট মুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে ট্রাফিক পুলিশ মোতায়ন, এক্সিডেন্ট রোধে বাজারের রাস্তায় ডিবাইডার তৈরি করা এবং একটি সুনির্দিষ্ট ও কার্যকরী ভাড়া কাঠামো প্রণয়নের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান কালে ঈশ্বরগঞ্জ পরিবারের এডমিন রাজিব আলামিন, আলোকিত বাংলাদেশ এর ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ পরিবারের মডারেটর মো: ইসহাক, মডারেটর মারুফ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ