নান্দাইলে পৌর ছাত্রলীগের কমিটির অনুমোদন : সভাপতি প্রিতম, সাধারণ সম্পাদক স্বাধীন


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের পৌর শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন এবং সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, আগামী ১ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখার অন্তর্গত নান্দাইল পৌর শাখার নিম্নোক্ত কমিটি অনুমোদন করা হলো।
কমিটিতে আবুল মুহিত প্রিতম কে সভাপতি এবং মোঃ ইমরান হায়দার স্বাধীন কে সাধারণ সম্পাদক করে মোট ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি পদে আছেন, মুখলেছুর রহমান হৃদয়, সাজ্জাদ হোসেন মুবিন, মোঃ লাবিব উল্লাহ, আবু জাফর মাহমুদ, শেখ তানভীর ইসলাম, রিফাত সরকার, কামরুল হাসান ভূইয়া হিমেল, মাহমুদুল হাসান জয়, মোঃ এনামুল হক।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন, মতিউর রহমান, টিটু দে প্রানজিত, শরিফুল আলম, শাহরিয়ার হাসান নকিব।
সাংগঠনিক সম্পাদক পদে আছেন, আরাফাত আহমেদ সুজন, জাকির হোসন শ্রাবণ, মেহেদী হাসান রাফি, রাশিদুল সরকার রাশিদ ও ইরফান হাসান।
সভাপতি আবুল মুহিত প্রিতম ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হায়দার স্বাধীন বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা মতে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে নান্দাইল পৌর ছাত্রলীগকে সুসংগঠিত করে পরিচালনা করতেন চাই।





