ময়মনসিংহ

নান্দাইলে সড়ক দূঘর্টনায় নিহত অজ্ঞাত মহিলার পরিচয় মেলেনি আজও

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ- কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের উপজেলার সদর চারআনী পাড়া রানা মিয়ার স’ মিলের সামনে ৪৫ বছরের এক অজ্ঞাতনামা নারীকে মারাত্মক আহত অবস্থায় গত ২০শে অক্টোবর ভোর ৪টায় নান্দাইল হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে।

পরবর্তী সময়ে তাকে নান্দাইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সকাল ৮টায় মহিলা মারা যায়।

পরে কোতুয়ালী থানা পুলিশ লাশের ময়না তদন্ত করে লাশ দাফনের ব্যবস্থা করে। এখন পর্যন্ত এই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।

নান্দাইল হাইওয়ে থানার সিনিয়র উপ-পরিদর্শক মোঃ আবু তালেব ভূইঁয়া জানান, কেউ যদি এই অজ্ঞাতনামা মহিলার নাম, পরিচয় বা ছিনে থাকেন তাহলে তাকে ০১৭২১-৪৮৮৭৬৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ