ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যতীন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যতীন উপজেলা ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ মালিপাড়া গ্রামের খরগের ছেলে। শুক্রবার সন্ধ্যায়উপজেলার লোহাগাড়া বাজার এলাকার ধূপড়ী ঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় কৃষ্ণ মোহন রায় ও বিশ্বাস নামে দুই জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। স্থানীয়রা জানান ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ গামী একটি ট্রাক ও পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।এই ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান।

এই বিভাগের আরও সংবাদ

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন, অপর দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ