বাগেরহাট

বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের নেতৃত্বে মিছিলটি শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলরোডে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ আল মামুন বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় ছাত্রদল রাজপথে সোচ্চার থাকবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

এ সময় জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ