সুন্দরবনে বনদস্যুদের ব্যবহৃত অস্ত্র ও গুলিসহ ২ সহযোগী আটক


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে বনদস্যুর ব্যাবহৃত ০৪টি অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ দুই বনদস্যুর সহযোগীকে আটক করেছে এসআরবি-৬। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে এসআরবি-৬ এ তথ্য জানান।
এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন এর পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ বন বনদস্যু সহযোগীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কয়রা এলাকার জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬) ও কেরামত গাজী ছেলে হাফিজুর রহমান (৩৭)। হাফিজুর দীর্ঘদিন বনদস্যুদের সহযোগিতা ও অস্ত্র সরবারাহ করতেন এবং আব্দুর রহিম খাদ্য সরবরাহ ও এলাকায় সোর্স হিসেবে কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে।
আটককৃতদের দেয়া তথ্য মতে, বনদস্যু দলের দলপতি মহরালী পাড়ের ছেলে ইয়াদ আলীপাড় এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দস্যুতার কাজে ব্যবহৃত ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ও উদ্ধারকৃত আলামতসহ কয়রা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান।





