বাগেরহাট

মোংলার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপী রাস উৎসব শুরু

সুমন,স্টাফ রিপোর্টারঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মোংলার বুড়িরডাঙ্গায় ৫ দিন ব্যাপী ২২তম রাস উৎসব শুরু হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মোংলা সহ আশপাশ এলাকা থেকে পুন্যার্থীরা এসে জড়ো হয় মন্দির চত্বরে। পরে পূজা অর্আনার মধ্যে দিয়ে শুরু হয় রাসপূজার মূল আনুষ্ঠানিকতা।

ধর্মীয় রীতি অনুযায়ী, আজ সোমবার সন্ধ্যায় সন্ধ্যা পূজার মধ্যে দিয়ে শুরু হয় রাসপূজার মূল আনুষ্ঠানিকতা। রাতভর পূজা অর্চনা, ধর্মীয় সংগীত, আলোচনা, ডঙ্কা কীর্তন শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বুড়িরডাঙ্গা নদীতে নারকেল, বাতাসা, মোমবাতি জ্বালিয়ে পুন্যার্থীরা প্রার্থনা শেষে পাপ-তাপ মোচনের লহ্মে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এই রাস উৎসব এর আনুষ্ঠানিকতা। তবে এ রাস উৎসবকে কেন্দ্র করে আয়োজকেরা আয়োজন করেছে ৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানও।

এই বিভাগের আরও সংবাদ

রাস উৎসব উপলক্ষে মোংলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গেছে।

এই বিভাগের আরও সংবাদ