ব্রাহ্মণবাড়িয়া

কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে বাঞ্ছারামপুরে ছাত্রদলের মিছিল, নেতৃত্বে আব্দুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জেলা বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মনিরুল হাসান আব্দুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মেয়র ব্রিজ অতিক্রম করে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্যসচিব সমীর চক্রবর্তীর নামেও স্লোগান দেন তারা।

মিছিলে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। মনিরুল হাসান আব্দুল্লাহর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মনিরুল হাসান আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আজকের বিক্ষোভ মিছিলে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে আবেগাপ্লুত করেছে। আপনাদের ভালোবাসা ও অংশগ্রহণ আমাকে আরও অনুপ্রাণিত করেছে। পদ-পদবি বড় কথা নয়, আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।’

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে চান। সংগঠনের যেকোনো প্রয়োজনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ