প্রবাস

মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু

মো:নুরুল ইসলাম সুজন, কুয়ালালামপুর, মালয়েশিয়া: প্রায় আড়াই বছর বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। BOESL-এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১১২ জন কর্মীর মধ‍্যে ১০৩ জন গতকাল ২৭ নভেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ায় পৌঁছেছেন। তাঁরা DHL Supply Chain Malaysia-তে কাজ করবেন।

এই উদ্যোগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এঁদের সকলেই সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ হাইকমিশন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় হাই কমিশনার কর্মীগণকে অভিনন্দন জানান এবং মালয়েশিয়ায় তাদের সাফল্য‍ কামনা করেন। তিনি তাদেরকে মনোযোগ সহকারে কাজ করার পাশাপাশি মালায়েশিয়ার আইন কানুন ও রীতি নীতি মেনে চলার পরামর্শ দেন ।

এর আগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্মীদের বিদায় জানান।

উল্লেখ্য ২০২৪ সালের জুন মাস থেকে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগ বন্ধ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের আন্তরিক ও দক্ষ কূটনৈতিক প্রচেষ্টার কারণেই অত‍্যন্ত স্বল্প সময়ের মধ‍্যেই মালয়েশিয়ায় পুনরায় বাংলাদেশী কর্মী নিয়োগ শুরু হয়েছে এবং এ মাইলফলক অর্জিত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ