ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের মোবাইলের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় ১৫ থেকে ২০ জন ব্যক্তি মাথায় কার্টুন নিয়ে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় থাকা কার্টুনগুলো ফেলে পালিয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ

পরে ঘটনাস্থল থেকে কার্টুনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা রক্ষায় বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ