ময়মনসিংহ

নান্দাইল উপজেলা গণপাঠাগারের উন্নয়ন ও পাঠাভ্যাস সম্প্রসারণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলা গণপাঠাগারের উন্নয়ন, পাঠকসেবা বৃদ্ধি ও পাঠাভ্যাস সম্প্রসারণ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা গণপাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গণপাঠাগারের সভাপতি ফয়সাল আহমেদ। সভায় উপজেলা গণপাঠাগারকে আরও সচল, পাঠকবান্ধব ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

পাঠাগারের সেবার মান বৃদ্ধি, পাঠকদের জন্য আরও কার্যকর সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ ও পাঠাভ্যাস সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। সভায় উপজেলা গণপাঠাগার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ