নওগাঁ

পত্নীতলার পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি ঢাকা থেকে গ্রেপ্তার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের পরিকল্পনা ও নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছবেদুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) মধ্যরাতে ঢাকা জেলার সাভার থানা এলাকায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ সূত্রে জানা গেছে, ছবেদুল ইসলাম রনির বিরুদ্ধে পত্নীতলা থানা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, দীর্ঘদিন পলাতক থাকা ওই চেয়ারম্যানকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পত্নীতলা এলাকার বেশ কিছু মানুষ সন্তোষ ও উল্লাস প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ