আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার আনন্দ র্যালিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা মিলনায়তন থেকে নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ র্যালি শুরু হয়। র্যালিটি মায়াবী সিনেমা হলের সামনে পৌঁছালে সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীদের বিরুদ্ধে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে র্যালিটি পণ্ড হয়ে যায়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কবীর আহমেদের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে, কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রহমান গ্রুপের নেতাকর্মীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com