শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আহমেদ প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা সমাজ সেবা অফিসার অনিক রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কিবরিয়া জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাশেদ আলম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলিসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বিবসটি উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।



