মুন্সিগঞ্জ
শ্রীনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, সমবায়ীদের সমাবেশ ও আলোচনা সভা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার দুপুর আড়াইটার দিকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মো. রাশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ বক্তব্য রাখেন।
এদিন আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



