শ্রীনগরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার মধ্য কামাগাঁও ঋষিবাড়ির পাশে একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে হৃদয় ওই যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ভাগ্যকুল এলাকার মধ্য কামারগাঁও ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুরে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
দুপুর পৌণে ২টার দিকে পুলিশ পরিদর্শক মিল্টন দত্ত জানান, মরদেহের সঙ্গে পাওয়া ম্যানিব্যাগ থেকে একটি চারিত্রিক সনদ সূত্রমতে নিহত ব্যক্তির নাম হৃদয় হোসেন। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার নগরজোয়ার গ্রামের কামাল হোসেনের ছেলে। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করা হয়।
তিনি আরো বলেন, নিহতের স্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তার সাথে কথা বলে জানা যায়, হৃদয় হোসেন সাঁতার জানতে না। লাশের সুরতহাল প্রতিবেদ তৈরির প্রস্তুতি চলছে। ঘটনা কারণ জানতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



