Uncategorized

৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত একটি চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়েরউপসচিব ওয়ালীউল দামানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। তবে এ বছর দিনটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় সরকারি কর্মচারীদের বাড়তি ছুটি ভোগের সুযোগ থাকছে না।

এর আগে, গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

সরকারের এ সিদ্ধান্তের ফলে এখন থেকে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে এবং এ উপলক্ষে প্রতিবছর সাধারণ ছুটি থাকবে।

এই বিভাগের আরও সংবাদ