বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী


মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহমন্জুরির চেক বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।
সোমবার (১৯অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়। এতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৫ জনকে ১বান করে ঢেউটিন এবং একটি মন্দিররে ১ বান মোট ৩৬ বান ঢেউটিন, এবং ৩৫ জনকে ৩ হাজার টাকা করে গৃহ মঞ্জুরীর চেক দেওয়া হয়।
এছাড়াও বোদা উপজেলা ক্রিড়া প্রেমীদের মাঝে খেলার সরঞ্জামাদি হাতে তুলে দেন।
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, অনুদানের ক্ষেত্রে কোন দলমত দেখা হবে না। যারা পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়া হবে।
এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় সহ বিভিন্ন ইউনিয়নের নেতকর্মীরা।



