গাইবান্ধা

প্রতিবন্ধী আরিফুলকে ব্যালেন্স ওয়াকার দিল ডা. মীর বকস্ পরিবার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে সাংবাদিক আসাদুজ্জামান রুবেলের ফেসবুক পোস্ট দেখে শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলামের পাশে দাঁড়িয়েছে ডা. মীর বকস্ পরিবার। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আরিফুলের পরিবারের কাছে একটি ব্যালেন্স ওয়াকার পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, আরিফুল ইসলাম ফুটানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তাঁর পরিবারের পক্ষ থেকে একটি ব্যালেন্স ওয়াকারের প্রয়োজনের কথা জানিয়ে সহযোগিতা চাওয়া হলে বিষয়টি সাংবাদিক আসাদুজ্জামান রুবেলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত হয়। পোস্টটি দেখে ডা. মীর বকস্ পরিবার তাঁকে ব্যালেন্স ওয়াকার দেওয়ার উদ্যোগ নেয়।

ব্যালেন্স ওয়াকারটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান রুবেল, মারুফ চৌধুরী ও সমাজসেবক নুর আলম শেখ।

এ সময় আরিফুলের মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা অনেক চেষ্টা করেও ছেলের জন্য একটি ব্যালেন্স ওয়াকার কিনতে পারিনি। যাঁরা এটি দিয়েছেন, তাঁদের পরিবারের জন্য দোয়া করি।”

এ বিষয়ে ৭ নম্বর পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ