সিলেটে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত


সিনিয়র রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম সভাপতিত্বে ১৪/১০/২০২৬ খ্রি. বিকেলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি, যানজট নিরসন, পার্কিং ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, উচ্চস্বরে গান-বাজনা পরিহার এবং আতশবাজি ও পটকা ফোটানো নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সম্পর্কে সতর্ক থাকা, স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে। এ লক্ষ্যে পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত সহযোগিতা কামনা করেন। তিনি উৎসবের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



