কিশোরগঞ্জ

কটিয়াদীতে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ, নারী আটক

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সাত বছরের এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে প্রিয়া (৩৫) নামে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কটিয়াদী পৌরসভার বেথইর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইলমা খাতুন (৭) নামের শিশুটিকে নিয়ে যাওয়ার সময় ওই নারীর আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী ও শিশুটিকে হেফাজতে নেয়।

এ সময় উৎসুক জনতার ভিড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারী ও শিশুটিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তবে পুলিশের সঙ্গে হামলা বা সংঘর্ষের ঘটনা অস্বীকার করেছেন কটিয়াদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, উৎসুক জনতা ওই নারীর ওপর আক্রমণের চেষ্টা করলে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নেয়।

এই বিভাগের আরও সংবাদ