নওগাঁয় ডিবি’র’ অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টা সহ গ্রেফতার ১


মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁর একটি দল পত্নীতলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,পত্নীতলা থানাধীন উমা মহেশপুর গ্রামের একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে বিকেল ৫টার দিকে ডিবির অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও শ্রী বিষ্ণু চন্দ্র (২৮)-কে আটক করা হয়।
পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১৩ পাতায় ১০টি করে মোট ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শ্রী বিষ্ণু চন্দ্র নওগাঁর মহাদেবপুর উপজেলার আলী দেওনা পূর্বপাড়া গ্রামের সুপথ বর্মনের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত বিষ্ণু চন্দ্রসহ অজ্ঞাতনামা আরও দুই মাদক কারবারির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



