ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা ও কলেজ ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি রহমান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান হাসান, সাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম শাওন। এছাড়াও ছাত্রনেতা নোমান আল নওশাদ, নূর আলম, জুনায়েদ হাসান, সাকিব, রাফিসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন রনি রহমান। এ সময় নেতারা ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ