ময়মনসিংহ

নান্দাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই অক্টোবর) নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের সভাপতিত্বে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক বাবু পল্বব রায়, নান্দাইল কৃষি অফিসার আতিকুর রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান আকন্দ, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, সারোয়ার জাহান রাজিব সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনীতিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ