ঈশ্বরগঞ্জে এমপি মাজেদ বাবুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আছর ঈশ্বরগঞ্জের মারফত আলী মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি রনি রহমানের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় আয়োজক রনি রহমানসহ স্থানীয় ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রনি রহমান জানান, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা শেষে (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীর তার নিজ বাসায় ফিরেছেন। বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।



