ঈশ্বরগঞ্জে এমপি বাবুর রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তি, পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের রায় বাজারে জামিয়া আরাবিয়া হিফজুল উলুম মাদ্রাসায় এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ), ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান ফরহাদ এ আয়োজন করেন।
দোয়া মাহফিলে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর কাছে তাঁর সকল অসুস্থতা ও বিপদ থেকে হেফাজত এবং সুস্থ ও সুন্দর জীবন কামনা করা হয়।
মো. মিজানুর রহমান ফরহাদ জানান, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা শেষে (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীর তার নিজ বাসায় ফিরেছেন। বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।



