ময়মনসিংহ

এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুবদল নেতা সৈয়দ শরাফাত হোসেন রাহাতের দিকনির্দেশনায় এবং তরিকুল ইসলাম মানিক ও আরিফুল ইসলাম সাজিদের আয়োজনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আয়োজকসহ স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে আজ বৃহস্পতিবার সকালে তিনি কিছুটা সুস্থতা অনুভব করলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় থেকে বিশ্রাম নিচ্ছেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ