বাগেরহাট

সুন্দরবনে ৪টি বনদস্যু বাহিনীর ৫২ সদস্যর আত্মসমর্পণ

সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের চারটি বনদস্যু বাহিনীর ৫২ জন সক্রিয় সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) র‍্যাব-৬ এ তথ্য নিশ্চিত করে জানান, র‍্যাব-৬ এর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অভিযানে সুন্দরবনের ৪টি সক্রিয় বনদস্যু বাহিনী বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনী ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনী ১৫ জন, আফতাব বাহিনী ০৮ জনসহ সর্বমোট ৫২ (বায়ান্ন) জন সোমবার(৩১ আগষ্ট) আত্মসমর্প করে।

র‍্যাব-৬ জানায়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জলদস্যু ও বনদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে র‍্যাব এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করে। র‍্যাব-৬ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

এই বিভাগের আরও সংবাদ