কিশোরগঞ্জ

কটিয়াদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে ও ফেস্টুন-ব্যানারসহ কটিয়াদী বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। বেলা সাড়ে ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কটিয়াদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সিনিয়র সহ-সভাপতি বাবু জহরলাল শাহ, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেম্বার, শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু এবং সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ