বাগেরহাট
মোংলায় গাঁজাসহ আটক ১


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ (৩১ আগষ্ট) রাতে মোংলা থানা অফিসার ইনসার্জ(ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মোংলা পোর্ট পৌরসভাস্থ জয় বাংলা সড়কে মোঃ ইমরান খান এর বসতঘরে মাদক রয়েছে।
এমন তথ্যর ভিত্তিতে মোংলা থানা পুলিশের অভিযানে ওই বসতঘর তল্লাসি করে ১ কেজি গাঁজাসহ আবু সিদ্দিক খান এর ছেলে ইমরান খান(৩৬) আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।



