জাতীয়

প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রযাত হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানার ওসি দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিদিশা এরশাদের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। সেই মামলায় দুই বছরের সাজাও হয়েছে। সাজার পরোয়না থাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্টে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ২০ মে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ