নিরাপদ শিক্ষাঙ্গনের প্রত্যয়ে শিক্ষা ও পুলিশের সমন্বয়ে সভা অনুষ্ঠিত


সিনিয়র রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন এলাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষা-প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশ (SMP)-এর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-এর সভাপতিত্বে গতকাল ১৯জুলাই ২০২৬ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, শিক্ষার্থীদের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও পুলিশের পারস্পরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচনা হয়।
এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা ও প্রয়োজনীয় মতামত তুলে ধরার সুযোগ প্রতিষ্ঠান প্রধান ও উপস্থিত সকলেকে মুগ্ধ করেছে।
প্রতিষ্টান প্রধানগ বিশ্বাস করেন নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে অন্নান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার স্কলার্সহোমের প্রিন্সিপাল জনাব ফয়জুল হক।
সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এ উদ্যোগ গ্রহণের জন্য সম্মানিত পুলিশ কমিশনারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তাগন । তাঁর দূরদর্শী নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।



