জাতীয়

এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

চুক্তিতে আরও এক বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকছেন মো. এহছানুল হক। তাকে আবারও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মো. এহছানুল হক (পরিচিতি নম্বর: ১৬৯৬)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট ২০২৬ তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই বিভাগের আরও সংবাদ