ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে বর্ণাট্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সদস্য সচিব ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান। তিনি মৎস্য খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, সফল মৎস্য চাষি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ