বাগেরহাট
সুন্দরবনের ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের অবৈধ ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ শনিবার(১৫ আগষ্ট) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের সর্বমোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা।
জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান।



