বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বীরগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল


দিনাজপুর প্রতিনিধি: ১৫ আগষ্ট শনিবার বিকেল ৫ টায় স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মিলিত উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের যথাসময়ে উপস্থিত হয়ে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুজালপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল সোস্যাল মিডিয়াসহ মুঠোফোনে আহবান করে বার্তা প্রেরন করেন।
পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপি সংগ্রামী সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদল সদস্য সচিব মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, নির্বাহী সদস্য মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ অনেকে।
আলোচনা শেষে বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালিত হয়।



